মেহেরপুর নিউজ:
প্লান ইন্টার্নেশনাল বাংলাদেশ এর সহযোগিতায়, ইয়েস বাংলাদেশের ওয়াই মুভস প্রজেক্ট এর আওতায় সাংবাদিক প্ল্যাটফর্মটির বিকাশের জন্য এনসিটিএফ প্রাক্তন সাংবাদিকদের নিয়ে দুই দিনের বার্ষিক কর্মশালা এবং কর্ম পরিকল্পনা সভায় যোগ দিলেন মেহেরপুরের তরুণ সাংবাদিক এস এম মেহেরাব হোসেন ও মোঃ সাইমুন ইসলাম।
এস এম মেহেরাব হোসেন মেহেরপুর জেলা এনসিটিএফ এর সাবেক সভাপতি, মেহেরপুরের সর্বপ্রথম অনলাইন নিউজ পোর্টাল মেহেরপুর নিউজ এর স্টাফ রিপোর্টার জাতীয় দৈনিক এই বাংলা পত্রিকা ও চমক নিউজ এর মেহেরপুর জেলা প্রতিনিধি। সাইমুন ইসলাম মেহেরপুর জেলা এনসিটিএফ এর সাবেক শিশু গবেষক মেহেরপুর নিউজ এর স্টাফ রিপোর্টার, আলোচিত বার্তা মেহেরপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।
রবিবার সকালে মেহেরপুর থেকে গাজীপুর ছুটি রিসোর্ট এর উদ্দেশ্যে রওনা দিয়ে বিকেলে গন্তব্যে পৌঁছেছেন তারা। পেশাগত দায়িত্ব পালনে সুসাংবাদিকতার ব্রত নিয়ে বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রশিক্ষণে যোগদান করেছেন তারা। মেহেরপুর জেলা থেকে দ্বিতীয়বারের মতো প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, ইয়েস বাংলাদেশের প্রশিক্ষণে যোগদান করেছেন এই দুই তরুণ সাংবাদিক।
তাদের এই প্রশিক্ষণ যাত্রায় শুভকামনা ও দোয়া জানিয়েছেন মেহেরপুরের পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মেহেরপুর নিউজ এর বার্তা সম্পাদক মিজানুর রহমান, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন সহ আরো অনেকে।