মেহেরপুর নিউজ,১৩ মার্চ:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি পাবলিক ক্লাবের উদ্যোগে এ সি এল টি-২০ ক্রিকেটে আমঝুপি ক্রীড়া একাদশ ৩৫ রানে গাংনী রাজা গার্মেন্টস এ্যান্ড খেলাঘরকে পরাজিত করে ।
শুক্রবার আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত খেলায় টসে জিতে আমঝুপি ক্রিড়া একাদশ ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে অনু ৭৮ ও আসলাম ৩৫ রান করে। গাংনী রাজা গার্মেন্টস এ্যান্ড খেলা ঘর একাদশের রানা ৪ ওভারে ২৬ রান দিয়ে ৩ উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে গাংনী রাজা গার্মেন্টস এ্যান্ড খেলা ঘর একাদশ ১৮ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৮০ রান সংগ্রহ করে। দলের পক্ষে রানা ৫৯ রান করেন। আমঝুপি ক্রিড়া একাদশের পক্ষে অনু ৩ ওভারে ১৩ রান দিয়ে ৩ উইকেট দখল করে। বিজয়ী দলের অনুকে আমঝুপি পাবলিক ক্লাবের সহ সভাপতি মতিউল আশরাফ ও সহ-সাধারন সম্পাদক নিজামউদ্দিন ম্যান অব দি ম্যাচের পুরষ্কার তুলে দেন ।