মেহেরপুর নিউজ, ২৫ এপ্রিল:
জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে ব্র্যাকের স্বাস্থ্য পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচীর আওতায় কিশোরী ফোরামের আয়োজন করা হয়।
বুধবার সকালে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় মিলয়াতনে প্রধান শিক্ষক আহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. জি.কে.এম শামস্জ্জুামান। খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথা ভাবুন এই শ্লোগানে বক্তব্য রাখেন ব্র্যাকের জেলা প্রতিনিধি মোশারফ হোসেন, উর্দ্ধতন জেলা ব্যবস্থাপক আসাদুজ্জামান। ফোরাম অনুষ্ঠানে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম ও দশম শ্রেণীর ৫২ জন ছাত্রী অংশগ্রহন করেন। পরে সেখানে পুষ্টি বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।