মেহেরপুর নিউজ,১২ জুলাই:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে গ্রামবাসীর প্রতিরোধের মুখে পালিয়েছে ডাকাত বাহিনীর সদস্যরা।শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
গ্রামবাসী জানায়, ৮/১০ জনের একদল ডাকাত আমঝুপি হাটপাড়া স্বার্থক আলীর বাড়িতে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল।এ সময় গ্রামবাসী জানতে পেরে তাদের প্রতিরোধ করে। গ্রামবাসীর প্রতিরোধধের মুখে ডাকাতরা পিছু হটে। গ্রামবাসীর আরো জানান, স্বার্থক আলীর ২ ছেলে দীর্ঘদিন ধরে বিদেশ থাকায় তার বাড়ির উপর ডাকাতের লোলুপ দৃষ্টি রয়েছে। এর আগেও একাধীকবার ওই কবাড়িতে ডাকাতির চেষ্টা করে ডাকাত বাহীনী গ্রামবাসীর প্রতিরোধের মুখে ব্যার্থ হয়েছে। এ ঘটনায় স্বার্থকের পরিবারের লোকজন আতঙ্কে রয়েছে।