মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ মার্চ:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে পুস্প স্তবক অর্পন,র্যালী,জাতীয় পতাকা উত্তোলনসহ নানা কর্মসছীর মধ্যে দিয়ে স্বাধীনতা দিবস পালন করেছে ইউনিয়ন বাসী। দিবসের শুরুতে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের স্মৃতিসৌধে পুস্প স্তবক অর্পন করে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন আমঝুপি ইউপি আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ার ম্যান বোরহান উদ্দিন চুন্নু।এ সময তার সাথে সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান সহ আওয়ামীলীগের নেতাকর্মিরা অংশ নেন। এছাড়া আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম সহ প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দরা,মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামসহ প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দরা,গন্ধরাজ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক মোল্লা,প্রধান শিক্ষক কিতাব আলীসহ প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দরা ,আমঝুপি পাবলিক ক্লাব, রিপোর্টার্স ক্লাব স্ব স্ব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন। এর পর আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় ও বালিকা বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা একটি র্যালী বের করে আমঝুপির বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।