মেহেরপুর নিউজ, ২৬ মার্চ:
মেহেরপুর সদর উপজেলা আমঝুপি ইউনিয়নে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার আমঝুপি ইউনিয়ন আওয়ামীলীগের আমঝুপি কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহম্মেদ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত, আওয়ামীলীগ নেতা আলফাজ হোসেন, আওলাদ হোসেন, মাহাবুবুল হক, ফারুক হোসেন, আনিছুর রহমান, আজাহার হোসেন।
আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয় জাতীয় পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের সভাপতি বোরহান আহম্মেদ ও ক্রীড়া প্রতিযোগীতা পতাকা উত্তোলন করেন প্রধান শিক্ষক সহিদুল ইসলাম। এদিকে বিদ্যালয়ের ছাত্রীদের র্যালী সহ ক্রীড়া প্রতিযোগীতাদের মাঝে পুরস্কার বিতরণে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক হাফিজুজ্জামান, আবুল হাসান, বশির আহমেদ, আসাদুল, হাবিবুর রহমান, ফারাহ হোসেন, আলহাজ হোসেন, শরিফ উদ্দিন। পিটিএ সভাপতি আঃ হামিদ, সদস্য আল মামুন।
অন্যদিকে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ে পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয় র্যালি ও ক্রীড়া অণুষ্ঠানের আয়োজন করেন। প্রধান শিক্ষক আহম্মদ আলী, সহকারী শিক্ষক ফয়জুল কবির, শরিফ আহমেদ, আনারুল ইসলাম, রাসেল আহমেদ, স্বপন কুমার, থান্দার আতিকুর রহমান, কামরুদ্দোজা পরাগসহ শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
আমঝুপি আলিম মাদরাসা জাতীয় পতাকা উত্তোলন ও ক্রীড়া প্রতিযোগীতার অয়োজন করেন আয়োজনে উপস্থিত ছিলেন অধ্যক্ষ শরিফ উদ্দিন, মাহবুব উল হক, সামসুল হক, আল আমীন, শফিকুল ইসলাম, রবিউল উসলাম, আহসানুল হকসহ আরো অনেকে।
অপরদিকে এ আর বি কলেজ, আমঝুপি সরকারী প্রাথমিক বালক বিদ্যালয় পতাকা উত্তোলন করেন সভাপতি আবুল হাসান, আমঝুপি সরকারী প্রাথমিক বালিকা বিদ্যালয় সভাপতি মতিয়ার রহামন, গন্ধরাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সভাপতি ওমর ফারুক লিটন।