মেহেরপুর নিউজ:
সরকারের সাফল্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা পৌঁছে দিতে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন যুব মহিলা লীগের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের খোকসা গ্রামে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। আমঝুপি ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি মোছাঃ শাহিদা খাতুনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি সৈয়দা মোনালিসা ইসলাম।মেহেরপুর জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রুতশোভা মন্ডলের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আমঝুপি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান।
সমাবেশে অন্যদের মধ্যে মেহেরপুর সদর উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লতিফুন্নেছা লতা,মেহেরপুর শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সভাপতি আমিনুল ইসলাম খোকন, সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।