মেহেরপুর নিউজ,১৩ আগষ্ট:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি পশ্চিমপাড়ায় সাপে কেটে সাব্বির হোসেন (৮) নামের এক শিশু মারা গেছে।
শনিবার ভোরে নিজ বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় বিষধর সাপের কামড়ে তার মৃত্যু হয়।
নিহত সাব্বির হোসেন আমঝুপি বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর শিক্ষার্থী । সে আমঝপি পশ্চিম পাড়ার রেজাউল-আনুয়ারা দম্পতির সন্তান।
স্থানীয়রা জানান, শনিবার ভোর রাত ৩টার দিকে সাব্বির হোসেন তার মা অনুয়ারার সাথে তাদের নিজ ঘরে ঘুমিয়ে ছিল। এসময় বিষধর একটি সাপ তার পায়ে কামড় দেয়। যন্ত্রনায় সাব্বির চিৎকার করে উঠলে তার মা পোকা মাকড়ে কামড়িয়েছে এমন ধারণায় ক্ষত স্থানে চুন লাগিয়ে দেন। পরে তার যন্ত্রণা আরো বেড়ে গেলে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান । সেখানে কিছুক্ষন কবিরাজী চিকিৎসার পর সাব্বির মৃত্যুর কোলে ঢলে পড়ে।