মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপির ঈদগাহ পাড়ার বিশিষ্ট মুক্তিযোদ্ধা আজের আলী ইন্তেকাল করিয়াছেন। (ইন্নালিল্লাহি——রাজিউন) । মঙ্গলবার রাতে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
বুধবার সকাল ১০ টায় আমঝুপি আলেয়া মাদ্রাসা প্রাঙ্গনে মেহেরপুর পুলিশের একটি চৌকস দল মরহুম মুক্তিযোদ্ধা আজের আলীকে গার্ড অব অনার প্রদান করেন। সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলম রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহন করেন। পরে তাকে আমঝুপি হাটের পাশের কবর স্থানে রাষ্ট্রিয় মর্জাদায় দাফন করা হয়।