আমঝুপি থেকে শহিদুল ইসলাম:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপির ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফার শাশুড়ি ও মৃত পচু মোল্লার স্ত্রী জহুরা খাতুন বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯০ বছর। তিনি ২ ছেলে ,৪ মেয়ে ও নাতি নাতকুড়ীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
জানা যায়, বৃহস্পতিবার রাত ২ টার দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বাজারস্থ নিজ বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
আজ বৃহস্পতিবার বাদ যোহর আমঝুপি আলিম মাদ্রাসা প্রাঙ্গনে জানাযা শেষে পার্শ্ববর্তী কবর স্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।