মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম নিজের জমিতে ঘর নির্মাণ করতে বাঁধা ও হয়রানির শিকার হওয়ায় সংবাদ সম্মেলন করেছেন।
সোমবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বাজারে তার নিজস্ব ব্যবসায়িক প্রতিষ্ঠানেএ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে আমঝুপি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, আমঝুপি গ্রামের মৃত আলী আকবর এর ছেলে আশরাফুজ্জামান আমার নিজের জমি তার দাবি করে বিভিন্ন জায়গায় মামলা করেছে।
মেহেরপুর আদালতসহ উচ্চ আদালত সেই মামলা খারিজ করে দেয়। এমতাবস্থায় আমি পুনরায় আমার জমিতে ঘর নির্মাণের কাজ শুরু করি।লিখিত বক্তব্যে সাইফুল ইসলাম বলেন আশরাফুজ্জামান স্থানীয় ইউ পি চেয়ারম্যানকে হাত করে আমার জমি জোর করে দখল করার চেষ্টা করছে। তিনি বলেন মেহেরপুর সদর থানার ওসি’র নির্দেশে পুলিশ এসে আমাকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে। আমাকে কাজ বন্ধ করার হুমকি দিচ্ছে এবং বিভিন্ন মামালা দিয়ে হয়রানি করবে বলেও জানানো হয়েছে। এমতাবস্থায় আমি নিজের জমিতেও ঘর নির্মাণ করতে পারছি না। সাংবাদিক সম্মেলনে সাইফুল ইসলামের ছোট ভাই শফিকুল ইসলাম সহ স্থানীয় পত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।