মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন পরিষদের উদ্যোগে সদর উপজেলার চাঁদবিল শেরে বাংলা ক্লাবে ফুটবল এবং বৈদ্যুতিক ফ্যান প্রদান করা হয়েছে।
শুক্রবার বিকালের দিকে চাঁদবিল শেরে বাংলা ক্লাব মাঠে ফুটবল এবং বৈদ্যুতিক পাখা প্রদান করা হয়। আমঝুপি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং চাঁদবিল শেরে বাংলা ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম উপস্থিত থেকে ফুটবল এবং বৈদ্যুতিক ফ্যান প্রদান করেন।এসময় চাঁদবিল শেরে বাংলা ক্লাবের সাধারণ সম্পাদক রাব্বি ইসলাম, সদস্য ইমন, খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।