মেহেরপুর নিউজ:
সড়ক দুর্ঘটনায় আহত মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামের সোহেলের অপারেশনের জন্য সদর উপজেলার আমঝুপি প্রজন্ম সংগঠনের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
বুধবার রাতে সদর উপজেলার আমঝুপি প্রজন্ম সংগঠনের সভাপতি জহুরুল ইসলাম উপস্থিত থেকে নগদ অর্থ প্রদান করেন। এসময় প্রজন্ম সংগঠনের কর্মী নাইমুর রহমান, রুপম, রবিন প্রমুখ উপস্থিত ছিলেন।