মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি প্রজন্ম সংগঠনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বরচিত কবিতা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এতে প্রথম স্থান অধীকার করেন মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক জিয়াউল হক। আমঝুপি প্রজন্ম সংগঠনের সভাপতি জহিরুল ইসলাম পুরস্কার তুলে দেন।