মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি প্রজন্ম সংগঠনের উদ্যোগে আমঝুপি সাঁকো পাড়া জামে মসজিদে একটি সিলিং ফ্যান প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে আমঝুপি সাঁকো পাড়া জামে মসজিদের কমিটির সদস্যদের হাতে ফ্যানটি তুলে দেয়া হয়। প্রজন্ম সংগঠনের সভাপতি জহিরুল ইসলাম উপস্থিত থেকে ফ্যানটি পৌঁছে দেন।