মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি প্রজন্ম সংগঠের উদ্যোগে মেহেরপুর সদর উপজেলা আমঝুপি, চাঁদবিল, ইসলাম নগর, ময়ামারি গ্রামের জনগুরুত্বপূর্ন স্থানে ১৩ টি টিবওয়েল বসানো হয়েছে।
পথচারী ও কৃষকদের সুপ্রিয় পানি পান করানো লক্ষ্যে আমঝুপি প্রজন্ম সংগঠনের সভাপতি জহিরুল ইসলামের নেতৃত্বে ওই এলাকাতে ১৩ টি টিউবওয়েল বসানো হয়। লক্ষাধিক টাকা ব্যয়ে এসকল টিবওয়েল বসানো হয়েছে বলে জহিরুল ইসলাম জানান।