মেহেরপুর নিউজ:
করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বাজার ব্যবসাযী সমিতির উদ্যোগে করোনা সচেতনতায় মাস্ক বিতরন করা হয়েছে।
শুক্রবার বিকালে আমঝুপি বাজার এলাকায় পথচারী ও ব্যবসায়ীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। আমঝুপি বাজার ব্যবসাযী সমিতির সভাপতি এসএম আজফারুল হক হিরো,সাধারণ সম্পাদক শামসুজ্জামান চমন উপস্থিত থেকে আমঝুপি বাজারে পথচারী এবং ব্যবসায়ীদের মাঝে মাস্ক বিতরণ করেন।
এ সময় অন্যদের মধ্যে সহ সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল কবীর, সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা জুয়েল, কোষাধক্ষ্য মীর দোলন সহ সমিতির অন্যান্য সদস্যগণ উপস্থিত