মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ আগস্ট:
মেহেরপুর পুলিশ প্রশাসনের উদ্যেগে আমঝুপি মডেল ইউনিয়নে কনিউনিটি পুলিশীং কার্যক্রমের উদ্বোধন
করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ প্রশাসনের কর্মকর্তাগন,রাজনৈতিক দলের নেতৃবন্দ,সাংবাদিক,পুলিশীং কমিটির সদস্যরা,সুশীল সমাজের প্রতিনিধি ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আজ ১১ আগস্ট বুধবার সকালে মেহেরপুর পুলিশ প্রশাসনের উদ্যেগে আমঝুপি নীল কুঠি চত্বরে অনুষ্ঠিত
মডেল ইউনিয়নে কনিউনিটি পুলিশীং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের সহকারি পুলিশ সুপার মাহেদুজ্জামান। সভাপত্বি করেন আমঝুপি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহানউর্দ্দীন চুন্নু। বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর থানার ওসি গোলাম রহমান,বিশিষ্ট কলামিষ্ট ও জেলা পুলিশীং কমিটির সদস্য সচিব রফিক-উল আলম।বক্তব্য রাখেন,মেহেরপুর সদর থানার এস আই হাসান ইমাম,সদর উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারী আব্দুর রব,আমঝুপি ইউপি সদস্য রাশেদুল ইসলাম এবং ঝাউবাড়িয়া আওয়ামীলীগের সভাপতি মসলেম আলী প্রমূখ ।