মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে বাস্কেটবল কোর্টের ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ খায়রুল ইসলাম উপস্থিত থেকে কোর্টের ঢালাই কাজের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমদ আলী, সহকারী শিক্ষক ফয়জুল কবীরসহ অন্যান্য শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
বিদ্যালয়ে ক্রীড়া অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে এ বাস্কেটবল কোর্ট নির্মাণ করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।