মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি যুবসমাজের হাসিমুখ সংগঠনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়েছে।
বুধবার রাতে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গন্ধরাজপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। অবসরপ্রাপ্ত শিক্ষক সিরাজুল হকের সভাপতিত্ব ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ মেহেদী হাসান লিটন।
বক্তব্য রাখেন মইনুল হোসেন, ওমর ফারুক লিটন, আহসান হাবিব, কিতাব আলী,আতিকুর রহমান আতিক, আব্দুল হালিম, মোজাম্মেল থানদার,আবদুল জব্বার, আশিকুর রহমান, আনোয়ার জাহিদ বাবলু,মাশউর রহমান বকুল,সুলতান আহমেদ, ইনামুল ইসলাম,শামিম ইসলাম প্রমুখ। পরে সেখানে মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয় এবং সমাজে বিশেষ অবদান রাখায় ডাঃ মোঃ মেহেদী হাসান লিটন,ইমাম আব্দুর রশীদ, এস এম মাসুদ, সমশের আলী,জহুরুল ইসলাম, ইকবাল আহমেদ কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।