মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি শিশু-কিশোর সংগঠনের উদ্যোগে মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের ডেপা গ্রামে এক দারিদ্র পরিবারের বাচ্চার দুধের কষ্টের কথা শুনে ওই বাড়ি গিয়ে বাচ্চার জন্য দুধ সরবরাহ করা হয়েছে।
বুধবার দুপুরের দিকে আমঝুপি শিশুকিশোর সংগঠনের সদস্যরা ধানখোলা ইউনিয়নের ডেপা গ্রামে দারিদ্র পরিবারের বাড়িতে গিয়ে দুধ পৌছে দিয়ে আসে। আমঝুপি শিশু-কিশোর সংগঠনের পক্ষ থেকে এ ধরনের মহৎ উদ্যোগ অব্যাহত থাকবে বলে কর্মকর্তারা জানান।
স্থানীয়রা ও ভুক্তভুগি পরিবারের আমঝুপি শিশু-কিশোর সংগঠনকে এই মহতি উদ্যোগের জন্য সাধুবাদ জানান।