মেহেরপুর নিউজ :
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি শিশু কিশোর সংগঠনের ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জার্সি উন্মোচন করা হয়েছে।
রবিবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরী মিলনায়তনে আমঝুপি শিশু কিশোর সংগঠনের ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জার্সি উন্মোচন করা হয়।
আমঝুপি শিশু কিশোর সংগঠনের সভাপতি মোস্তাক মিলন উপস্থিত থেকে জার্সি উন্মোচন করেন এ সময় অন্যদের মধ্যে সংগঠনের সাধারণ সম্পাদক আবু সাঈদ শুভ, উপদেষ্টা আসাদুজ্জামান লিটন প্রমূখ সেখানে উপস্থিত ছিলেন।