মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালের দিকে আমদহ ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম ভিজিএফ’র চাল বিতরণের উদ্বোধন করেন।
এসময় সচিব এরশাদ আলী, ইউপি সদস্য মেহেদি হসেন, কাবুল আলী, দরুদ আলী সেখানে উপস্থিত ছিলেন। মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের বিভিন্ন গ্রামের মোট ৩২৬ টি পরিবারকে ১০ কেজি করে ভিজিএফ’র চাল দেওয়া হয়।