মেহেরপুর নিউজ:
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের বিভিন্ন এলাকার দুস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণের উদ্বোধন করা হয়। আমদহ ইউনিয়নে ইউনিয়নের চেয়ারম্যান আনারুল ইসলাম উপস্থিত থেকে চাল বিতরণ এর উদ্বোধন করেন। এসময় ওয়ার্ড সদস্য মেহেদি হাসান,কাবুল আলী, সিরাজুল ইসলাম, দরুদ আলী সেখানে উপস্থিত ছিলেন। সদর উপজেলার আমদহ ইউনিয়নে বিভিন্ন এলাকার ১ হাজার ৬৬৬ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল প্রদান করা হবে।