মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার আমদাহ ইউনিয়ন এলাকায় প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার দুফুরের দিকে আমদাহ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা প্রদান করা হয়।
আমদাহ ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম উপস্থিত থেকে বিভিন্ন গ্রামে দুস্থদের মধ্যে প্রত্যেককে ৪৫০ টাকা করে তুলে দেন। এ সময় আমদাহ ইউনিয়নের সদস্য মেহেদী হাসান, দরুদ আলী, সিরাজুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।