মেহেরপুর নিউজ:
আমরা-৮৮ সংগঠনের উদ্যোগে ১৯৮৮ সালে এসএসসি পরীক্ষার্থীদের বন্ধু পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি কুঠিবাড়ি এলাকায় আমরা-৮৮ সংগঠনের বন্ধু পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
জাহিদুল ইসলামের সভাপতিত্বে পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মঈনুল আলম বুলবুল, আতিকুর রহমান মুকুল, নুরুন্নাহার গিনি, ফারুকুজ্জামান, ফরিদা ইয়াসমিন কুসুম প্রমুখ। পরে সেখানে র্যাফেল ড্র এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।