মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মহাজনপুর ইউনিয়নের নির্বাচনে তৃতীয় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আমাম হোসেন মিলুর পক্ষ থেকে ইউনিয়ন বাসিকে শুভেচ্ছা জানানো হয়েছে।
শুক্রবার দুপুরে যতারপুর গ্রামে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আমাম হোসেন মিলু মহাজনপুর ইউনিয়ন বাসিকে শুভেচ্ছা জানান। এ সময় আমাম হোসেন নিলু বলেন বিগত ১০ বছর পূর্বেও মহাজনপুর ইউনিয়নে নৌকার পক্ষে কাজ করা দুরহ ব্যাপার ছিল।
১০ বছর পূর্বে আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তিলে তিলে মহাজনপুর ইউনিয়নকে গড়ে তুলেছি। আমি মহাজনপুর ইউনিয়ন বাসীর জন্য বিগত ১০ বছরে ঢেলে সাজিয়েছি। তারই প্রতিদান হিসেবে মহাজনপুর ইউনিয়ন বাসী আমাকে তৃতীয়বারের মতো সেবা করার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমি মহাজনপুর ইউনিয়ন বাসিকে আমার প্রাণ ভরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।