মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের চেয়ারম্যান আমাম হোসেন মিলু চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মহাজনপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে সকল শ্রেণী পেশার মানুষ আমাম হোসেন মিলুকে ফুলেল শুভেচ্ছা জানান। আমাম হোসেন মিলু পরপর তিনবার মহাজনপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হলেন।