মেহেরপুর নিউজ:
আরাফাত রহমান কোকো’র ১০ ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে কাথুলী সড়কে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলমগীর খান সাতুর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক জাভেদ মাসুদ মিল্টন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. কামরুল হাসান,যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম, ফয়েজ মোহাম্মদ।আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি হাফিজুর রহমান হাফি, সাবেক সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ,ওমর ফারুক লিটন,ফারুক হোসেন, কাজী মিজান মেনন,এ্যাড.এহান উদ্দীন মনা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক আজমল হোসেন মিন্টু,জেলা জাসাসের সদস্য সচিব বাকা বিল্লাহ, এ্যাড.মাহামুদুল হাসান মিলন,কাওসার আলী প্রমূখ। পরে সেখানে আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামানায় দোয়া অনুষ্ঠিত হয়।