মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন-২০২২ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরের দিকে আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ তৃতীয় প্রান্তিক মূল্যায়ন-২০২২ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ইদ্রিস আলী, সহকারী শিক্ষক কোমর উদ্দিন প্রমুখ।