মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামের বিশিষ্ট মুক্তিযোদ্ধা আফতাব আলীকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। রবিবার সকালের দিকে তাঁকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কাজ করা হয়।
জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহ পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে।
সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মাইনউদ্দিন রাষ্ট্রেরপক্ষ সালাম গ্রহণ করেন। দাফন ও জানাজা কাজে অন্যদের মধ্যে বিশিষ্ট মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন(অব) আব্দুল মালেক, আবুল কাশেম, সিরাজুল ইসলামসহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। আগের রাতে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে আফতাব আলী মৃত্যুবরণ করেন।