মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর জনকল্যাণ ক্লাবের উদ্যোগে আশরাফপুর মাঠে প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়।
মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত আশরাফপুর জন কল্যাণ ক্লাব ও টেংরামারী ফুটবল একাদশের মধ্যকার প্রীতি ফুটবল খেলায় আশরাফপুর জনকল্যাণ ক্লাব জয়লাভ করে। খেলায়
আশরাফপুর জনকল্যাণ ক্লাব ৫-৩ গোলে টেংরামারি একাদশকে পরাজিত করে। খেলায় আশরাফপুরের পক্ষে শিমুল ৩ টি , রকি ও ইব্রাহিম ১টি করে গোল করেন। টেংরামারীর পক্ষে তুফান, আকাশ ও সাগর ১টি করে গোল করেন।