মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩১ আগষ্ট:
মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর জনকল্যান ক্লাবের উদ্যোগে আশরাফপুর গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের খেলায় মুজিবনগর উপজেলার বাগোয়ান জাগ্রত ক্লাব জয়লাভ করেছে।
আজ শনিবার বিকালে আশরাফপুর স্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় বাগোয়ান জাগ্রত ক্লাব ৫-০ গোলে গাংনী উপজেলার শাহারবাটি ইয়থ ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে মাবুদের হ্যাট্রিক ও ইমরুজ্জামান এবং রিমন ১টি করে গোল করেন্।