মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুদ্দীন শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। ঢাকার জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস তাজুদ্দিনকে এ এওয়ার্ড দেন।
তাজুদ্দীন লেখাপড়া শেষ করে ১৯৮৬ আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসাবে চাকুরীর জীবন শুরু করেন। পরে ২০১৩ তিনি একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে নিয়োগ লাভ করেন।
সাবেক কৃতি ফুটবলার তাজুদ্দীন আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয় শিক্ষকতা জীবন শুরু করার পর ওই প্রতিষ্ঠানে শিক্ষার মানোন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।মাদার তেরেসা অ্যাওয়ার্ড লাভ করার পর তিনি সকলকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন সহ সামাজিক কর্মকান্ডে অবদান রাখার কথা ব্যক্ত করেন। তাজউদ্দীন ২ পুত্র এক কন্যা সন্তানের জনক।