মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরের দিকে আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক তাহাজ উদ্দিন উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় আশরাফুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রুহুল আমিনসহ অন্যান্য শিক্ষক সেখানে উপস্থিত ছিলেন।