মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন। মঙ্গলবার দুপুরের দিকে জেলা প্রশাসক ড. মোহাম্নদ মুনসুর আলম খান আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
পরিদর্শনকালীন সময়ে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবকসহ সকলকে এক সাথে কাজ করার আহবান জানান। এ সময় আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহাজ উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক রুহুল আমিন প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান বলেন, পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আকষ্মিক সফরের মাধ্যমে পাঠদানসহ প্রতিষ্ঠানের বাস্তব অবস্থা পর্যবেক্ষনের মাধ্যমে শিক্ষার মান উন্নয়নে চেষ্টা করা হবে।