মেহেরপুর নিউজঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ সম্পাদক ও মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তানভীর আহমেদের উদ্যোগে আহমেদ ফাউন্ডেশনের সহযোগিতায় হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে আমদহ ঈদগাহ ময়দানে খাবার সামগ্রী বিতরণ করা হয়। তানভীর আহমেদের সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেহেরপুর অতিরিক্ত জেলা জজ কোর্টের অতিরিক্ত পিপি কাজী শহিদুল হক।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদিকা মাহফুজা খাতুন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা মন্ডলীর সদস্য রুস্তম আলী মাস্টার প্রমুখ।পরে সেখানে ১ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।