মেহেরপুর নিউজ:
আসন্ন মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী মেহেরপুর সদর উপজেলার আওয়ামী লীগের সদস্য ও আমদহ ইউনিয়ন আওয়ামী লীগের ০১ নং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আতিয়ার রহমান হিরার গণসংযোগ ।
শুক্রবার বিকালে তিনি চকশ্যাম থেকে শুরু করে নতুন গ্রাম, বন্দর এবং বামন পাড়ার বাজারের প্রতি দোকান ও বিভিন্ন মহল্লায় এ গণসংযোগ করেন। এসময় তিনি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যোগাযোগ, আর্থ-সামাজিক, শিক্ষা, যুব ও ক্রীড়া, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন। তিনি আরো বলেন, এদেশের মানুষ শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা রাখতে চায়। কারণ তিনি দেশের মানুষকে যে প্রতিশ্রুতি দেন তা তিনি রক্ষা করেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। এছাড়াও তিনি মেহেরপুরের উন্নয়নের জনপ্রশাসন প্রতিমন্ত্রীর অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তা উল্লেখ্য করে বলেন, আপনারা উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের হাতকে শক্তিশালী করবেন। সেই সাথে তিনি আসন্ন আমদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সকলের কাছে দোয়া চেয়েছেন।
গণসংযোগকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন আমদহ ইউনিয়নের ০৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ- সভাপতি মোঃ মোজ্জামেল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ রিপন আহম্মেদ, কোষাধ্যক্ষ মোঃ আজিমদ্দিন, যুবলীগ কর্মী হিমেল, মোঃ নজরুল ইসলাম সহ টেংরামারী গ্রামের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ যারা আতিয়ার রহমান হিরার পক্ষে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।