মেহেরপুর নিউজ:
ইউনিক গিফট ফাউন্ডেশনের উদ্যোগে মেহেরপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় শিক্ষার্থীদের সচেতনতায় অটিজম থেকে মুক্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে মেহেরপুর কবি নজরুল শিক্ষামঞ্জিল মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইউনিক গিফট ফাউন্ডেশন এর কো-অর্ডিনেটর শাহনাজ শারমিন।
অন্যদের মধ্যে ইউনিক গিফট ফাউন্ডেশনের শিক্ষক শিমু আরেফিন, তোফায়েল আলম, মেহেরপুর জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তুলসি কুমার পাল, মেহেরপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপালি খাতুন প্রমূখ।