মেহেরপুর নিউজ:
নবগঠিত মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ করেছেন শ্যামপুর গ্রামের বাসিন্দা ইউপি সদস্য আক্তার হোসেন।
আওয়ামী লীগের দলীয় মনোনয়ন লাভের প্রত্যাশায় আক্তার হোসেন বুধবার দুপুর থেকে নবগঠিত শ্যামপুর ইউনিয়নের শ্যামপুর, নোনা পাড়া ধূসার পাড়া, মদনাডাঙা গ্রামে ব্যাপক গণসংযোগ করেন। আখতার হোসেন স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে নিয়ে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় এবং সকলের কাছ থেকে দোয়া কামনা করেন।