মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার দীনদত্ত ব্রিজের পাশে ইজিবাইক ও আলগামনের সংঘর্ষে কমপক্ষে পাঁচ ব্যক্তি আহত হয়েছে। শুক্রবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে মেহেরপুর থেকে যাত্রী বোঝাই একটি ইজিবাইক বারাদি যাবার পথে মেহেরপুর সদর উপজেলা দীনতত্ত ব্রিজের নিকট পৌঁছালে বিপরীত গামী একটি আলগামন ইজিবাইকে ধাক্কা দেয়, এসময় ইজিবাইকের ৫ জন যাত্রী আহত হয়।