মেহেরপুর নিউজ :
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের উদ্যোগে মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগ চলমান লকডাউনে কর্মহীন মেহেরপুর ইজিবাইক মালিকদের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করেছে।
সোমবার দুপুরের দিকে মেহেরপুর শহরের বড় বাজার ৪ রাস্তার মোড়, ওয়াপদা মোড় সহ বিভিন্ন এলাকায় ইজিবাইক মালিকদের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আদিব হোসেন আসিফ, সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন উপস্থিত থেকে মেহেরপুর শহরে প্রায় ২৫০ জন ইজিবাইক মালিক-চালকদের মধ্যে চাল, ডাল, চিনি, তেল সহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী পৌঁছে দেন। এ সময় ছাত্রলীগ নেতা ইব্রাহিম, রাতুল সহ ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।