মেহেরপুর নিউজ:
ইমপ্যাক্ট ফাউন্ডেশনের যুক্তরাজ্য প্রধান নির্বাহী কর্মকর্তাসহ ইম্প্যাক্ট এর ঊর্ধ্বতন কর্মকর্তারা মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় বিএম কলেজ পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার দুপুরে ইম্প্যাক্ট ফাউন্ডেশন ইউ কে এর প্রধান নিবার্হী কর্মকর্তা জুডি স্পেগ,পরিচালক ফান্ডরাইজিং প্যাটেল নয়েল মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় বিএম কলেজ পরিদর্শন করেন। ইমপ্যাক্ট ফাউন্ডেশন ইউকে এর প্রধান নির্বাহী কর্মকর্তাসহ ইম্প্যাক্ট এর ঊর্ধ্বতন কর্মকর্তারা মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজে এসে পৌঁছালে বিদ্যালয়ের চৌকস গার্ল গাইড দল তাদেরকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় অতিথিবৃন্দ প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে সেখানে শারীরিক কসরত প্রদর্শন করা হয়। অতিথিবৃন্দ মেয়েদের শারীরিক কসরত প্রত্যক্ষ করেন। এবং পরে ইম্প্যাক্ট ফাউন্ডেশনের উদ্যোগে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় বিএম কলেজে স্থাপনকৃত সুপিয় পানির পাম্প পরিদর্শন করেন।
মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজের অধ্যক্ষ আক্তারুজ্জামান, ইম্প্যাক্ট এর প্রতিষ্ঠাতা ড. রেজাউল হক, সিও ডাঃ হাসিব মাহমুদ, প্রোগ্রাম পরিচালক ডাঃ মোঃ শাহিন, পরিচালক অর্থ ও প্রশাসন মঞ্জুরুল ইসলাম, চুয়াডাঙ্গার প্রশাসক শফিউল কবীর, মেহেরপুরের প্রশাসক শফিকুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।