মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা ইমারত নির্মাণকারি শ্রমিক ইউনিয়নের সদস্যদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণের লক্ষে টোকেন বিতরন করা হয়েছে।
রবিবার রাতে মেহেরপুর জেলা ইমারত নির্মাণকারি শ্রমিক ইউনিয়ন কার্যালয় মিলনায়তনে মেহেরপুর জেলা ইমারত নির্মাণকারি শ্রমিক ইউনিয়নের সদস্যের মাঝে টোকেন বিতরণ করা হয়। মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ইব্রাহিম শাহীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টোকেন বিতরণ করেন।
মেহেরপুর জেলা ইমারত নির্মাণকারি শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সভাপতি আমিনুল ইসলাম খোকন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সহ-সভাপতি রাহিনুজ্জামান পলেন, জেলা ইমারত নির্মাণকারী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম।