মেহেরপুর নিউজ:
ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ মেহেরপুর প্রোগ্রামের নিজস্ব উদ্যোগে সামাজিক দায়বদ্ধতা থেকে করোনা ভাইরাসের প্রভাবে আর্থিক ক্ষতিগ্রস্থ মাতৃক্লাবের সদস্যদের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মেহেরপুরের মুজিবনগর উপজেলায় করোনা ভাইরাসের প্রভাবে আর্থিক ক্ষতিগ্রস্থ ১ হাজার ৫০০ মাতৃক্লাবের সদস্যদের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের অংশ হিসেবে বুধবার ভবানীপুর ফুটবল মাঠে ৩০০ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রতিটি পরিবারের হাতে ২৫ কেজি চাউল, ৮ কেজি আলু, ৪ কেজি ডাল, ২ লিটার তেল, ২ কেজি লবণ, ২ কেজি পেয়াজ, ৫টি সাবান ও ৫টি মাস্ক তুলে দেয়া হয়।
ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ মেহেরপুর প্রোগ্রামের প্রশাসক মো. সফিকুল ইসলামের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আব্দুর রশিদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার।
ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ মেহেরপুর প্রোগ্রামের উপজেলা ম্যানেজার সোহেল আহম্মেদের সঞ্চালনায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ মেহেরপুর প্রোগ্রামের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও এই প্রোগ্রামের অংশ হিসাবে ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ মেহেরপুর প্রোগ্রাম মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪টি সাব-সেন্টার ও ১১টি কমিউনিটি ক্লিনিকে করোনা ভাইরাস থেকে সুরক্ষার জন্য ৪ হাজার ৮০০ হ্যান্ড গ্লাভস, ২ হাজার ৩০০ হ্যান্ড সেনিটাইজার, ৪ হাজার ৮০০ মাস্ক, ৪ হাজার ৮০০ হেড কভার ও ৫ লিটারের ৪৮টি স্যাভলন ক্যান বিতরণ করবে।