মেহেরপুর নিউজ:
ইয়ং বাংলা ফিউচার লিডারশিপের উদ্যোগে তারুণ্যের ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইয়ং বাংলা ফিউচার লিডারশিপের সভাপতি আদিব হোসেন আসিফের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফাহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব মহিলা লীগের কেন্দ্রীয় সদস্য সৈয়দা মোনালিসা ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন, ইয়ং বাংলা ফিউচার লিডারশিপের সহ-সভাপতি কুতুব উদ্দিন, সাধারণ সম্পাদক এস এম ইব্রাহিম, সদস্য রাহুল প্রমূখ।