মেহেরপুর নিউজ, ০২ মে:
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) উদ্যোগে পিআরডিবি তিন প্রকল্পের আওতায় সদর উপজেলার ইসলামনগরে রাস্তায় মাটি ভরাট এইচবি করণ কাজের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কাওছার আলী উপস্থিত থেকে কাজের উদ্বোধন করেন।
এসময় প্রকল্প কর্মকর্তা শাহা নেওয়াজ, সভাপতি আবুল কাশেম প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন। ইসলামনগর প্রধান সড়ক থেকে প্রায় ২শ ৫০ মিটার সড়কে ১ লক্ষ টাকা ব্যায়ে এ কাজ করা হচ্ছে। এতে বিআরবিডি’র ৭০ হাজার টাকা স্থানীয় ব্যাক্তি বর্গের ২০ হাজার এবং ইউনিয়ন পরিষদেও ১০ হাজার টাকা রয়েছে।