মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে বেড়েছে ছিচকে চোরের উপদ্রব। আমঝুপি ইউনিয়নের ইসলামনগর গ্রামের রাস্তার পাশে পথচারিদের পিপাশা নিবারনের জন্য আমঝুপি প্রজন্ম সংগঠনের বসানো টিউবওয়েলটি চুরি করে নিয়ে গেছে চোরের দল।
বৃহস্পতিবার দিবাগত রাতে যে কোন সময় টিউবওয়েল চুরির ঘটনা ঘটেছে বলে জানান,ভোক্তবোগিরা। আমঝুপি ইউনিয়নের ইসলামনগর গ্রামের রাস্তার পাশে এলাকাবাসী ও পথচারিদের পিপাশা নিবারনের জন্য যে টিউবওয়েলটি স্থাপিত করা হয়েছিল সেই টিউবওয়েলটি চুরির ঘটনা ঘটে। পথচারীদের পিপাসা নিবারণের জন্য স্থাপিত টিবওয়েলটি চুরি হওয়ায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে।