মেহেরপুর নিউজ:
“তারুণ্যের প্রথম ভোট নৌকার পক্ষ হোক” এই স্লোগানকে সামনে রেখে ইয়াং বাংলা ফিউচার লিডার্স মেহেরপুর জেলা শাখার সদস্যদের সাথে মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালের দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি’র বাসভবনে ইয়াং বাংলা ফিউচার লিডার্স মেহেরপুর জেলা শাখার সদস্যদের সাথে যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দা হোসন মোনালিসা ইসলামের সাথে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দা হোসন মোনালিসা ইসলাম।
ইয়াং বাংলা ফিউচার লিডার্স মেহেরপুর জেলা শাখার আহবায়ক আদিব হোসেন আসিফ,যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম, মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন প্রমূখ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।