তোফায়েল হোসেন,গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী উপজেলার হিজল বাড়িয়া থেকে হিন্দা ব্রীজের বাম পাশে সরকারি জমির (কাজলা নদী) মাটি উত্তোলন করে বিক্রি করছে স্থানীয় স্বপন ও তরিকুল ইসলাম নামের দুই যুবক। স্বপন হিজলবাড়িয়া গ্রামের শওকত আলীর ছেলে ও তরিকুল ইসলাম একই গ্রামের তহিরউদ্দিনের ছেলে।
অপরদিকে মাটি উত্তোলন করে অন্যত্র নিয়ে যাওয়ার সময় ট্রাক থেকে ওই মাটি পাকা রাস্তায় পড়ে বিভিন্ন স্থানে ছোট ছোট স্তুপের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তায় জমে থাকা মাটি কাদায় পরিণত হয়ে ঘটতে পারে প্রাণঘাতী দুর্ঘটনা। মাটি উত্তোলনে বৈধতার কথা জানতে চাইলে তিনি অনুমতি আছে বলে জানান। অনুমতি পত্র দেখতে চাইলে তিনি বিভিন্ন মিথ্যার আশ্রয় গ্রহণ করেন। মাটি বিক্রেতা স্বপন ও তরিকুলের বিরুদ্ধে প্রশাসনিক ব্যাবস্থা গ্রহনের দাবী স্থানীয়দের।
গাংনী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইয়ানুর রহমান জানান,বিষয়টি সরেজমিনে দেখার জন্য প্রতিনিধি পাঠানো হয়েছে। প্রতিনিধির রিপোর্টের উপর নির্ভর করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।